#Public_washroom_for_women
মেয়েদের ইউরিন ইনফেকশন-কিডনি সমস্যা
ডা. ফাহিমা জিন্নাত রিমি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৫ ১০ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশের অনেক মেয়ে ইউরিন ইনফেকশানে ভোগেন, কিডনির সমস্যায় আক্রান্ত হয় খুব অল্প বয়সেই। কারণটা কি কেউ জানে?
আমার মনে হয় জানে। কিন্তু যথাযথভাবে তেমন গুরুত্ব দেয় না।
কিছু বিষয়ে আসলে সত্যিকারের শক্ত মুভমেন্ট দরকার, দৃষ্টিভঙ্গি একদিক থেকে বদলাবো, অন্যদিকটা অন্ধকারে রেখে দিবো… এভাবে হয় না।
আমরা একটা ট্যুরে দূর্গম এলাকার ঝরণায় গেলাম। প্রায় ১৫-২০ কিলোমিটার হাঁটার পথ। ছেলেরা রওনা দেয়ার আগে পানি খাচ্ছেন, সাথে পানি নিচ্ছেন। আপনার মেয়ে বান্ধবীটি পানি খেলো না। তার ভয়, পথিমধ্যে যদি ওয়াশরুমে যেতে হয়?
আপনি নিজে যাওয়া-আসার মধ্যপথে তিনবার ইউরিনেট করলেন, কিন্তু মেয়েটা সেই সকাল ছয়টা থেকে রাত ৯ টায় বাসায় যাওয়ার আগ পর্যন্ত ওয়াশরুমে যেতে পারলো না। আপনি পথে হোটেলে, পাহাড়ের ঝোপে, যেখানে পারলেন প্রস্রাব করলেন। মেয়েটার সুযোগ নেই।
আমি খোলামেলাভাবেই বলছি। একটা মেয়ের ব্যবহার করার মতো পাবলিক ওয়াশরুম আমাদের শহরে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাওয়া যাবে না।
অথচ বিজনেস প্লেস, যেমন - হোটেল, রেস্তোরা বা অন্য যে কোন প্রতিষ্ঠান যাদের কাস্টমার বা ভোক্তাদের জন্য ওয়াশরুম আছে, সেখানে মহিলাদের জন্য অবশ্য অবশ্যই আলাদা ওয়াশরুম থাকতে হবে।
ঐ নিয়ম পর্যন্তই। কিন্তু বাস্তবে আছে কয়টিতে?
এই সমস্যা ঘরে ঘরে। রাস্তায় প্রস্রাব পাবার ভয়ে পানি কম খেয়েছে, এই ধরণের ঘটনা ঘটে নি, এই ধরণের কোন মেয়ে এইদেশে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না।
বরং পানি কম খেতে খেতে কিডনির মিসফাংশানিং, ইউরিন ইনফেকশন - এসব রোগে মেয়েরা আক্রান্ত হচ্ছে হরদম। দেখা যায় কেউ বাসায় বলে, আর কেউ কেউ না বলেই সহ্য করে যায় বছরের পর বছর !
সেইফ, ক্লিন এবং আলাদা ওয়াশরুম - এটা মেয়েদের প্রাপ্য। আমরা সত্যিই কি সেটা তাদেরকে দিচ্ছি? আমাদের সরকার প্রধান একজন নারী। তিনি নিশ্চয়ই শহরে শহরে মেয়েদের জন্য আলাদা পাবলিক টয়লেট স্থাপনে বিশেষ ভূমিকা রাখবেন।
আমাদের দিক থেকে কোন দাবী নেই। আমরা জেগে জেগে ঘুমাই। যেমন, নারী অধিকারে ব্যতিব্যস্ত নারীরা পিরিয়ড নিয়ে ট্যাবু ভাঙ্গার জন্য ফেসবুকে সরব। তারা পিরিয়ডের চেয়েও হালকা, সাবলীল এবং প্রাকৃতিক এই বিষয়টা নিয়ে কথা যদি বলতেন, মুভমেন্টে যেতেন, আমার সত্যি ভালো লাগতো।
পিরিয়ড মাতৃত্বের প্রতীক। কিন্তু একজন মা এইদেশে পাবলিক ট্রান্সপোর্টে, অফিস, ব্যাংকে তার সন্তানকে স্তনদান করার ক্ষেত্রে পর্যন্ত যে প্রতিবন্ধকতার শিকার হন, নারী অধিকার কর্মীরা সেই সব ট্যাবু ভাঙ্গার ক্ষেত্রে নীরব কেনো?
বাংলাদেশে স্যানিটারি ন্যাপকিনের অপ্রতুলতার কারণে সৃষ্ট ব্যাকটেরিয়াল জেনিটাল ইনফেকশানের চেয়েও কি ইউরিন ইনফেকশানে আক্রান্ত নারীর সংখ্যা বেশি নয়?
দূর্ভাগ্যজনকভাবে আমরা এখনো দারিদ্রসীমার নীচের মেয়েদের জন্য স্যানিটারী প্যাড সাশ্রয়ী করতে পারি নি। কিন্তু ওয়াশরুমের সমস্যায় দরিদ্র-বিত্তবান, শিক্ষিত-অশিক্ষিত কোন ভেদাভেদ নেই। সবাই'ই সমানভাবে ভিকটিম।
উন্নত বিশ্বের দেশগুলোর মতো নারীকে আমরা সব অধিকার দিতে চাই ঠিকই। তবে পিরিয়ড যেমন সেখানে ট্যাবু নয়, তারা সেখানে কিন্তু ঠিকই নারীর জন্য সমান সমান আলাদা পাবলিক ওয়াশরুম রেখেছে, নারীর স্তনদানে স্বাধীনতা রেখেছে।
আমরা কতোটা পিছিয়ে আছি, সেটা কি আমরা বুঝি?
চলুন। শেয়ার করি : Let's Spread The Awareness ... Let's Ensure Women Their Deserving Privilege.
অন্তত রক্তাক্ত প্যাডের ছবি আপলোডের চেয়েও এটা বেশি দরকারি প্রজেক্ট।
সোস্যাল মিডিয়ায় হ্যাশট্যাগের পাশে বসিয়ে দিন, লিখুন -
#Public_washroom_for_women
আপনাদের অধিকারের জন্য আপনারা কথা না বললে, কেউ দিবে না। I কেউ না।
আর প্রতিটা পুরুষ, আপনার মা, আপনোর বোন, আপনার স্ত্রী বা প্রেমিকা… কাউকেই যেন ইউরিন ইনফেকশান বা কিডনীজনিত সমস্যায় ভুগতে না হয়। দায়িত্ব কিন্তু আপনারও!
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










